
মশার কামড় থেকে বাঁচতে হলে এই কাজটি করুন ।। মশা তাড়ানোর ঘরোয়া উপায়
আপনি লতার গান না শুনে থাকতে পারেন কিন্তু মশার গান নিশ্চয়ই শুনেছেন । যখন আপনার কানের কাছে মশা তার মিষ্টি মধুর সুরে গান ধরে তখন কেমন লাগে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না ।মশার এই গান আমরা শুনতে চাইনা তবুও শুনতে হয় । মশা যে শুধু গান গেয়ে ক্ষান্ত হয় তা নয় , উপরি পাওনা হিসেবে আপনার শরীরে ম্যাসাজও করে দেয় । মশার কোমল সূচালো হুল যখন আপনার শরীরে ঢোকে তখন নিশ্চয়ই আপনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন । যদি শুধু কামড় খেয়েই মিটে যেত তাহলেও হত । কিন্তু তা তো আর হয় না , মশা তার কামড়ের সাথে নিয়ে আসে ম্যালেরিয়া , চিকেনগুনিয়া , ডেঙ্গু প্রভৃতি মারনরোগ । এখন এসব থেকে বাঁচতে আমরা বিভিন্ন কোম্পানির মর্টিন কয়েল অথবা লিকুয়েড ব্যবহার করে থাকি । এসবকিছুই শরীরের কম বেশি ক্ষতি করে থাকে ।
এসব কথা আমরা সকলেই জানি তাই না ! আমরা এখানে এসব ভাঁটের কথা শুনতে আসিনি এসেছি কিভাবে মশার কামড় থেকে বাঁচা যায় ? কিভাবেই বা ঘরোয়া উপায়ে মশা তাড়ানো সম্ভব ? কিভাবে প্রাকৃতিক উপায়ে শরীরের ক্ষতি না করে মশা থেকে দূরে থাকা যায় ? আজ আমরা এখানে মশা তাড়ানোর কয়েকটি ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় জানবো ।
আরও পড়ুনঃ AMAZON এবং FLIPKART এ কিছু কেনার আগে লেখাটি পড়ুন , নাহলে ঠকবেন !
মশা বংশবিস্তারের প্রথম পছন্দ হল জমে থাকা জল । তাই আমাদের প্রথম কাজ হবে ঘর এবং ঘরের আশেপাশের কোথাও যেন জল জমে না থাকে । থাকলে সেটিকে পরিস্কার করা । এবং জায়গাটিতে কীটনাশক এবং স্প্রে প্রয়োগ করা ।
মশা তাড়ানোর প্রথম প্রাকৃতিক উপায় হল রসুন । হ্যা ঠিকই পড়েছেন রসুন । রসুনের মধ্যে রয়েছে লারভিসিডাল নামক উপাদান । যা মশাবিনাশক হিসাবে কাজ করে । তাহলে এই রসুনকে মশা তাড়ানোর ওষুধ হিসাবে কিভাবে কাজে লাগাবেন ? প্রথমে রসুনের কয়েকটি কোয়া কে দুকাপ জলে ভালো করে সিদ্ধ করে নিন । এবার রসুন সিদ্ধ সেই জলটিকে একটি স্প্রে বোতলে ভরে নিন । এবং আপনার রুমের চারিদিকে বিশেষকরে ঘরের কোনাগুলিতে ভালো করে স্প্রে করে দিন । মশা বাপ বাপ বলে পালাবে । আপনার রুমের ত্রিসীমানা মাড়াতে ভয় পাবে ।
আরও পড়ুনঃ সারা বিশ্বের জলসঙ্কট ও দূষিত জলের সমস্যা এবং আপনি
আপনার বাড়িতে রাখা নিম তেল এবং নারকেল তেল মশার কামড় থেকে বাঁচার অন্যতম উপায় হতে পারে । নিম তেল এবং নারকেল তেলকে হাফ হাফ করে মিশিয়ে নিন । তারপর সেটিকে সারা শরীরে মেখে নিন । মশা আর আপনাকে ছুঁতেও আসবে না ।
তুলসি পাতা কত উপকারী সেটা আর বলে বোঝাতে হবে না । এর উপকারিতা আমাদের পূর্বপুরুষেরাও বুঝতে পেরেছিল বলেই ঘরে ঘরে তুলুসি গাছ বা হরি গাছ লাগানোর এবং পূজা করার রেওয়াজ চালু হয় । এই তুলসি গাছ যা কিনা সর্দি কাশি থেকে বিভিন্ন রোগের মহৌষধি তা মশা তাড়াতেও সমান পারঙ্গম । তুলুসি পাতা মশার লার্ভা বিনাশ করতে সক্ষম । তাই ঘরের জানলা বা যেদিকে মশা ঢুকতে পারে বলে মনে হয় সেখানে কিছু তুলুসি পাতা রেখে দিন । এর গন্ধে মশা ঘরে ঢুকবে না । এছাড়া তুলুসি পাতার তেল শরীরে মেখে নিতে পারেন , তাতে মশার গান শোনা থেকে মুক্তি পাবেন ।
আরও পড়ুনঃ চলুন ঘুরে আসি বিশ্বের অন্যতম বিস্ময় দুবাই শহরে
সবশেষে যে উপায়টি বলব সেটি আপনারা সকলেই জানেন কিন্তু হয়তো এর গুরুত্ব উপলব্ধি করেন না । সেটি হল মশারি । মশারি টাঙ্গিয়ে ঘুমানো অভ্যাস করুন । একটি বিশেষ ধরনের ভাঁজ করা মশারি পাওয়া যায় যা সহজেই বিভিন্ন জায়গায় ক্যারি করা সম্ভব । এই মশারিটি অত্যন্ত পপুলার একটি প্রোডাক্ট । যার রেটিংও ৫ এর কাছাকাছি । তাই নিশ্চিন্তে কিনতে পারেন । নীচে তার লিঙ্ক দেওয়া হল । মশার গান শুনতে না চাইলে এটা কিনে রাখুন । আর যদি বলেন আপনাকে মশার গান শুনতে ভালোই লাগে , তাহলে এক গ্লাস দুধ চা খেয়ে ঘুমিয়ে পড়ুন…

সাম্রতিক পোস্টসমূহ
- RRB NTPC Mock Test in Bengali : Your Ultimate Preparation Guide
- Grow Your Business with SEO Techniques
- Modak Matrimony – Best Matrimony Service for Modak Samaj Worldwide
- School Management System: Revolutionizing Educational Administration
- If I Invest ₹1000/Month in SIP for 5 Years and Hold It for 20 Years: Expected Return After 20 Years
- Foldable Electric Cloth Dryer: Compact, Portable, and Efficient
- POCO C65: The Ultimate Budget Smartphone Review
- Top 7 Budget Gaming Phones Under 10000 in 2024
- Oppo K12 Review: A Comprehensive Analysis of Pros and Cons
- HUAWEI Nova Flip: Detailed Specs Surface Ahead of August 5 Announcement
- Realme Narzo N61 Review: A Budget-Friendly Smartphone That Packs a Punch
- Vivo V40 Series Launch in India: Everything You Need to Know About the Upcoming Phones
- Samsung Galaxy Z Fold 6 Review: A Leap into the Future of Smartphones
- Realme 13 Pro and Realme 13 Pro+ Launching in India on July 30: Display, Chipset, Camera Details and All We Know So Far
- OnePlus V/s Lenovo Tab July 2024 : Detailed Review of the Best Selling Tablet Models
- OnePlus Nord 4 5G Review: The Best in Its Segment
- iQOO Z9 Lite 5G Review: A Budget-Friendly 5G Powerhouse
- OnePlus Nord CE 4 Lite 5G: Unveiling the Champion of Affordable 5G in India
- Redmi 13 5G:রেডমির নতুন ৫জি ফোন ভারতে আজ লঞ্চ করবে শাওমি, দাম থাকবে সাধ্যের মধ্যেই
- Apurba Special TEA : “অপূর্ব স্পেশাল চা” দিয়ে আপনার চা পানের অভিজ্ঞতা এক অনন্য উচ্চতায় নিয়ে যান !
- PSC Clerkship Online Coaching at Karmasathe Coaching Center
